জ্যোতির্ময় পঞ্চ-নিগুঢ়তত্ত্ব

প্রতি বৃহস্পতিবার বলা হয়।

সূচি
১। জর্দান নদীতে প্রভু যীশুর দীক্ষাস্নান
২। কানা নগরে বিয়ের অনুষ্ঠানে যীশুর আত্মপ্রকাশ
৩। যীশুর ঐশ্বরাজ্য প্রচার ও মন পরিবর্তনের আহবান
৪। যীশুর দিব্য রূপান্তর
৫। পবিত্র খ্রিষ্টপ্রসাদ প্রতিষ্ঠা
প্রণাম রানী

পবিত্র জপমালা প্রার্থনা- জ্যোতির্ময় পঞ্চ নিগুঢ়তত্ত্ব

প্রেরিতদের শ্রদ্ধামন্ত্র, ১ প্রভুর প্রার্থনা, ৩ প্রণাম মারীয়া এবং ১ ত্রিত্বের জয় প্রথমে বলে নির্দিষ্ট দিনের পঞ্চ নিগুঢ়তত্ত্ব বলতে হবে।

১। জর্দান নদীতে প্রভু যীশুর দীক্ষাস্নান

প্রভু যীশু তাঁর প্রকাশ্য জীবন শুরু করার আগে জর্দান নদীর পাড়ে এসে দীক্ষাগুরু যোহনের দ্বারা দীক্ষিত হবার পর তাঁর উপর পবিত্র আত্মা নেমে আসলেন এবং ঈশ্বর তাঁকে তাঁর ‘প্রিয় পুত্র’ বলে ঘোষণা করলেন। এস আমরা এই নিগুঢ়তত্ত্ব ধ্যান করি ।

প্রভুর প্রার্থনা, ১০ প্রণাম মারীয়া এবং ১ ত্রিত্বের জয়

হে প্রিয় যীশু, আমাদের পাপ ক্ষমা কর, নরকের আগুন হতে আমাদের রক্ষা কর, সকল আত্মাকে স্বর্গের পথে চালাও, বিশেষতঃ যাদের জন্য তোমার দয়া একান্তই আবশ্যক।

২। কানা নগরে বিয়ের অনুষ্ঠানে যীশুর আত্মপ্রকাশ

কানা নগরে বিয়ের অনুষ্ঠানে যীশুর মা, যীশু ও তাঁর শিষ্যরা নিমন্ত্রিত হয়েছিলেন এবং উৎসবে আঙ্গুররস ফুরিয়ে গেলে যীশু, মায়ের অনুরোধে পানিকে আঙ্গুররসে পরিণত করে নিজের মহিমা প্রকাশ করলেন। 
এস, আমরা এই নিগুঢ়তত্ত্ব ধ্যান করি।

প্রভুর প্রার্থনা, ১০ প্রণাম মারীয়া এবং ১ ত্রিত্বের জয়

হে প্রিয় যীশু, আমাদের পাপ ক্ষমা কর, নরকের আগুন হতে আমাদের রক্ষা কর, সকল আত্মাকে স্বর্গের পথে চালাও, বিশেষতঃ যাদের জন্য তোমার দয়া একান্তই আবশ্যক।

৩। যীশুর ঐশ্বরাজ্য প্রচার ও মন পরিবর্তনের আহবান

মরুভূমিতে চল্লিশ দিন চল্লিশ রাত উপবাসের পর শয়তান দ্বারা পরীক্ষিত হওয়ার পর যীশু গালিলেয়ায় এসে “ঐশ্বরাজ্য সন্নিকট! তোমরা মন ফিরাও” বলে মঙ্গলবার্তা প্রচার করতে লাগলেন।
এস, আমরা এই নিগুঢ়তত্ত্ব ধ্যান করি।

প্রভুর প্রার্থনা, ১০ প্রণাম মারীয়া এবং ১ ত্রিত্বের জয়

হে প্রিয় যীশু, আমাদের পাপ ক্ষমা কর, নরকের আগুন হতে আমাদের রক্ষা কর, সকল আত্মাকে স্বর্গের পথে চালাও, বিশেষতঃ যাদের জন্য তোমার দয়া একান্তই আবশ্যক।

৪। যীশুর দিব্য রূপান্তর

নিজের মৃত্যু ও পুনুরুত্থান সম্পর্কে ভবিষ্যদ্বাণী করার পর যীশু তাবর পর্বতে পিতর, যোহন ও যাকোবের সামনে মোশী ও এলিয়ের মাঝে উজ্জ্বল চেহারায় রূপান্তরিত হলে স্বর্গ থেকে এই বাণী ধ্বনিত হলঃ “এ আমার প্রিয় পুত্র! তোমরা তাঁর কথা শোন।”
এস, আমরা এই নিগুঢ়তত্ত্ব ধ্যান করি।

প্রভুর প্রার্থনা, ১০ প্রণাম মারীয়া এবং ১ ত্রিত্বের জয়

হে প্রিয় যীশু, আমাদের পাপ ক্ষমা কর, নরকের আগুন হতে আমাদের রক্ষা কর, সকল আত্মাকে স্বর্গের পথে চালাও, বিশেষতঃ যাদের জন্য তোমার দয়া একান্তই আবশ্যক।

৫। পবিত্র খ্রিষ্টপ্রসাদ প্রতিষ্ঠা

যাতনাভোগের আগে যীশু রুটি ও আঙ্গুররসের আকারে নিজের দেহ ও রক্ত তাঁর শিষ্যদের খাদ্য ও পানীয় রুপে দান করলেন এবং এইভাবে সর্বযুগের মানুষের মধ্যে জীবনদায়ী খাদ্যরূপে পবিত্র খ্রিষ্টপ্রসাদ প্রতিষ্ঠা করলেন।
এস, আমরা এই নিগুঢ়তত্ত্ব ধ্যান করি।

প্রভুর প্রার্থনা, ১০ প্রণাম মারীয়া এবং ১ ত্রিত্বের জয়

হে প্রিয় যীশু, আমাদের পাপ ক্ষমা কর, নরকের আগুন হতে আমাদের রক্ষা কর, সকল আত্মাকে স্বর্গের পথে চালাও, বিশেষতঃ যাদের জন্য তোমার দয়া একান্তই আবশ্যক।

প্রণাম রানী

প্রণাম রানী, দয়াময়ী মা, আমাদের জীবন-মাধুর্য ও ভরসা, প্রণাম। হবার নির্বাসিত সন্তান আমরা, তোমার কাছে আর্তনাদ করছি। এই অশ্রুময় সংসারে আমরা তোমার উদ্দেশ্যে কেঁদে পরিতাপ করছি। হে নিত্য সাহায্যকারিণী, তোমার সদয় চোখে আমাদের দিকে তাকাও। এই নির্বাসনের পর তোমার পুত্র ধন্য যিশুকে আমাদের প্রদর্শন কর। হে দয়াময়ী, হে স্নেহময়ী, হে মাধুর্যময়ী, মারীয়া-কুমারী।

চালকঃ হে পুণ্যময়ী ঈশ্বর জননী, আমাদের মঙ্গল প্রার্থনা কর।
সবাইঃ আমরা যেন খ্রিষ্টের অঙ্গীকারের যোগ্য হয়ে উঠি।

চালকঃ এস, আমরা প্রার্থনা করি…

হে ঈশ্বর, তোমার একমাত্র পুত্র নিজের জীবন, মৃত্যু ও পুনুরুত্থান এর মাধ্যমে আমাদের জন্য অনন্ত পরিত্রাণের পুরষ্কার অর্জন করেছেন । মিনতি করি, আমরা যেন কুমারী মারীয়ার পবিত্র জপমালার নিগুঢ়তত্ত্ব ধ্যান করে এর অন্তর্গত ভাব অনুকরণ করতে এবং তাঁর প্রতিশ্রুত ফল লাভ করতে পারি। আমাদের প্রভু যিশু খ্রিষ্টের নামে। – আমেন।

Scroll to Top